ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

জবি প্রতিনিধি
প্রকাশ : ২০/৬/২০২২ ৯:১৩:৩৩ PM

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রান কার্যক্রম উদ্বোধন 

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় ৫০ লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

বানভাসি এই মানুষদের সাহায্যে এগিয়ে এসেছেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। 

সোমবার (২০ জুন) পুরান ঢাকার প্রধান কার্যালয়ে বন্যাদুর্গতদের জন্য ত্রান কার্যক্রম উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি আরিফ হোসেন ছোটন। এসময় কেন্দ্রীয় কমিটির সদস্যসহ অন্যান্য সদস্যরা উপস্তিত ছিলেন।

"মানবতার পাশে আমরা, বন্যার্তদের জন্য ভালোবাসা " স্লোগানে প্রতিদিন বন্যকবলিত অঞ্চলে ১৩০ প্যাকেট শুকনা খাবার ও প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করবেন তারা।

তাদের এ ত্রানের মধ্যে থাকছে ৩ কেজি চিড়া, ১ কেজি গুড়, ১ কেজি মুড়ি, ১ কেজি টোস্ট বিস্কুট, ৫ টি মাফিন কেক, ৫ টি লেক্সাস বিস্কুট, ১ বক্স মেরি প্লাস বিস্কুট, ২ প্যাকেট মোমবাতি, ২ টি লাইটার, ২ প্যাকেট নুডুলস, ১ বক্স খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ১ পাতা, ১ প্যাকেট মশার কয়েল ও এক প্যাকেট ট্যিসু পেপার।

এসময় সংগঠনটির সভাপতি আরিফ হোসেন ছোটন বলেন, অসহায় ও বন্যার্তদের পাশে সব সময় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ছিলো।

তারই ধারাবাহিকতায় আমাদের এই কার্যক্রম। বন্যার্তদের সহযোগিতায় আমরা সব সময় আছি।

সংগঠনটির সহ-সভাপতি শ্যামল পাল বলেন, আর্ত মানবতার সেবায় আমরা সদা সজাগ। করোনাকালেও ছিলাম এখনও আছি। যতদিন যাবৎ বন্য থাকবে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলা কমিটির নেতৃবৃন্দ উক্ত ত্রান কার্যক্রম পরিচালনা করবেন।